ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাল কার্ড পেয়ে নিষিদ্ধ হলেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

মার্সেইয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল তার বিপক্ষে এ নিষিদ্ধাদেশ দেয়া হয়। গত সপ্তাহে অনুষ্ঠিত লিগ ওয়োনের ওই ম্যাচে মাসেইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

এই নিষিদ্ধাদেশের কারণে মারিও বালোতেল্লির দল নিসের বিপক্ষে লিগ ম্যাচে অংশ নিতে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার।

রোববার মার্সেইয়ে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া মার্সেইয়ের বিপক্ষে সমতাসুচক গোল করেন নেইমার। এরপর অবশ্য ফের ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল মার্সেই। দ্বিতীয় দফায় পিএসজিকে সমতায় ফিরিয়ে মান বাঁচান এডিনসন কাভানি।

পিএসজি কোচ উনাই এমেরি অবশ্য বলেছেন যে ২৫ বছর বয়সি এই তারকা খেলোয়াড়কে কৌশলে উত্তেজিত করা হয়েছিল।

তিনি বলেন, ‘তিনি খুবই বুদ্ধিমান। সোমবার যা ঘটেছে সেটি থেকে অবশ্য তাকে শিক্ষাও নিতে হবে। ম্যাচের আগেই আমি তার সঙ্গে কথা বলেছিলাম। বলেছিলাম কোন ধরনের প্ররোচণায় প্রতিক্রিয়া না জানাতে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের অতিমাত্রার আগ্রাসী কার্যকলাপে তিনি ভারসাম্য হারিয়েছেন। কারণ তিনিও একজন মানুষ। তাই আমাদের সবার উচিত ভারসাম্য বজায় রেখে চলা।’

২২২মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবল তারকা এ পর্যন্ত ১১ ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেছেন। বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লাল কার্ড পেয়ে নিষিদ্ধ হলেন নেইমার

আপডেট সময় ০১:০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭