ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্যালেস্টাইনের পথে বাংলাদেশ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার খেলতে প্যালেস্টাইন যাচ্ছে বাংলাদেশ দল। রোববার বাংলাদেশ সময় বিকেল চারটায় কাতার ত্যাগ করার কথা তাদের। দলের গুরুত্বপূর্ণ সদস্য জুয়েল রানাকে ছাড়াই প্যালেস্টাইন যাচ্ছে বাংলাদেশ দল। কুঁচকির ইনজুরিতে পড়ে ফিরে আসতে হচ্ছে জুয়েলকে। বাফুফে সূত্রে জানা গেছে, জুয়েল রানার পরিবর্তে মোহাম্মদ ইব্রাহিমকে ডাকা হয়েছে।

বাংলাদেশ গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান এবং প্যালেস্টাইন। ১৯ জুলাই জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে অ্যান্ড্রু অর্ডের ছেলেরা।

অর্ড দায়িত্ব নিয়েছেন কিছুদিন হলো। দায়িত্ব নেয়ার পর দেশে মাত্র দুই সপ্তাহ কোচিং করিয়েছেন। নেপাল যাওয়ার আগে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পায় তার ছেলেরা। কিন্তু নেপালে প্রথম প্রস্তুতি ম্যাচে হারার পর কাতারের বিপক্ষেও হার দেখতে হয় তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্যালেস্টাইনের পথে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭