ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

রিয়ালে আসছেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল পায়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গেল নেইমার। দুইজন ডিফেন্ডারের ফাক গলিয়ে লেফট উইং থেকে বল উড়ে এল গোল পোস্টের সামনে। সেখান থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বুলেট গতির শট। ভাবতে কি কষ্ট হচ্ছে?

হ্যা, কষ্ট হলেও এমন জিনিস দেখা যেতে পারে দুই মৌসুম পরে। সময়ের অন্যতম সেরা এই তারকাকে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদে।

পিএসজিতে যোগ দেওয়ার আগে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড অবশ্য জানিয়েছিলেন, তার স্বপ্নের ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। এবার হয়তো নেইমারের সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার! এমনটা জানিয়েছেন নেইমারের সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। বার্সার এই তারকার বরাত দিয়ে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবরটি জানিয়েছে স্প্যানিশ ম্যাগাজিন ডন ব্যালন। তারা জানিয়েছে, শিগগিরই রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন নেইমার।

তবে সুয়ারেজের দেওয়া তথ্য সত্যি হলে সেটা বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেবে। কেননা তখন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে নেইমারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

রিয়ালে আসছেন নেইমার

আপডেট সময় ০৮:১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭