ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

যা বলেছি তথ্যভিত্তিক, ৭৫-৭৭ পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সিইসিজিয়াউর রহমানকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলার বিষয়ে যা বলেছি তা তথ্যভিত্তিক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদ। তিনি বলেন, ‘নিজে ধারণ করি বলেই জিয়াউর রহমানকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলেছি। তবে কাউকে খুশি করার জন্য বলিনি। যেটা বলেছি সেটা তথ্যভিত্তিক। আমি নিজেও এটা ওন (ধারন) করি।’

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে কেএম নুরুল হুদা বলেন, ‘আগে দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল। কিন্তু ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্রের কোনও অস্তিত্ব ছিল না। তিনি (জিয়াউর রহমান) এটি পুনঃপ্রতিষ্ঠা করেন। তার ভিত্তিতেই দেশে নির্বাচন হয়েছিল এবং ওই নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করে।’

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের দিন নেতারা এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আমার কাছে এ বিষয়ে কোনও ব্যাখ্যা চাননি। তবে আমার বক্তব্যে তারা হয়তো ব্যাখ্যা পেয়েছিলেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

যা বলেছি তথ্যভিত্তিক, ৭৫-৭৭ পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না: সিইসি

আপডেট সময় ০১:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭