ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৯০তম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকায় চলতি বছর বাংলাদেশের অবস্থান ৯০তম। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের সঙ্গে তালিকায় যুগ্মভাবে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বৈশ্বিক আর্থিক পরামর্শ প্রতিষ্ঠান আরটন ক্যাপিটাল এই তালিকা তৈরি করেছে।

‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাংক ২০১৭’ শীর্ষক তালিকায় প্রথমবারের মতো সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্থানটি দখল করেছে সিঙ্গাপুর। এই প্রথম আরটন ক্যাপিটালের তালিকার শীর্ষে এশিয়ার কোনো দেশ জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এই ছো্ট্ট দেশটির ভিসা মুক্ত স্কোর হচ্ছে ১৫৯। এর আগে গত দুই বছর ধরে এই তালিকায় শীর্ষ স্থানে ছিল জার্মানির পাসপোর্ট। এ বছর জার্মানির অবস্থান দ্বিতীয়তে চলে এসেছে। এবার এশিয়ার তিনটি দেশ দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া শক্তিশালী ১০ এর মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এ তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ছয়তে রয়েছে।

এই তালিকায় ৯০ তম অবস্থানে থাকা বাংলাদেশের ভিসা মুক্ত স্কোর ৩৫। প্রতিবেশী ভারত ৫১ স্কোর নিয়ে ৭৫তম অবস্থানে রয়েছে। গত বছর এই তালিকায় ভারত ছিল ৭৮ নম্বরে। অপরদিকে ভারতের চিরবৈরী পাকিস্তান রয়েছে ৯৩তম অবস্থানে। সংশ্লিষ্ট দেশের পাসপোর্টধারী কতটি দেশে ভিসামুক্তভাবে কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবে সেই সংখ্যাকে নির্দিষ্ট করা হয়েছে ভিসামুক্ত স্কোরের মাধ্যমে।

আরটন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরমন্ড আরটন বলেছেন, ‘আজকের দুনিয়ায় ভিসামুক্তভাবে বৈশ্বিক চলাচল গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সেরা সুযোগের জন্য দ্বিতীয় পাসপোর্টের জন্য লাখ লাখ ডলার ব্যয় করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৯০তম

আপডেট সময় ১২:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭