ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৭৯

অাকাশ জাতীয় ডেস্ক:

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন। বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জানান।

তিনি বলেন, আজ বিকেলে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।

কিছুক্ষণ পর পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে। এছাড়াও টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে এ পদ্ধতিতে। PSC স্পেস দিয়ে ৩৭তম এর রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রশন নম্বরসহ কোয়ালিফইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে।

গত ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে গত বছরের ১ নভেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। বিসিএসের ইতিহাসে ওইবার খুব কম সময়ের মধ্যে প্রথম ধাপের ফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৭৯

আপডেট সময় ১১:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭