ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদা জিয়ার সমবেদনা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মারা যান এম কে আনোয়ার।

আজ মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এম কে আনোয়ারের ওই বাসায় যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে যান।

চাকরিজীবন থেকে অবসর নিয়ে বিগত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে এম কে আনোয়ার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

এরপর বিভিন্ন সময়ে নিজ এলাকা কুমিল্লার হোমনা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুই বছর ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বর্তমান সরকারের আমলেও বিভিন্ন সময়ে জেল খেটেছেন।

১৯৩৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন এম কে আনোয়ার। তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদা জিয়ার সমবেদনা

আপডেট সময় ১১:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭