ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ইসির সঙ্গে সাবেক সিইসি ও কমিশনারদের সংলাপ শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারসহ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, এটিএম শামসুদ হুদা, ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হাফিজ, শাহ নেওয়াজসহ সাবেক নির্বাচন কমিশনার, সাবেক ইসি সচিব, সাবেক স্বরাষ্ট্র সচিব, সাবেক আইজিপি, সাবেক বিভিন্ন গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংলাপের শুরুতেই সিইসি বলেন, এতোদিন আমরা ভারি বক্তব্য শুনেছি। আজ আপনাদের কাছে পেয়ে হালকা অনুভব করছি।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধির মাধ্যমে সংলাপের সূত্রপাত হয়। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি, গত ২৪ আগস্ট থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০ টি রাজনৈতিক দল, ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক এবং ২৩ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করে ইসি। আজ নির্বাচন বিশেষজ্ঞদের এই সংলাপের মধ্যদিয়ে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইসির সঙ্গে সাবেক সিইসি ও কমিশনারদের সংলাপ শুরু

আপডেট সময় ০১:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭