ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ

আবারও গেইলের বিরুদ্ধে অপ্রীতিকর অভিযোগ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের। বিভিন্ন সময় নানা কাণ্ড ঘটিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এবার আরো অশ্লীল অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের সময় নাকি ড্রেসিংরুমে তিনি একজন নারী ম্যাসাজ থেরাপিস্টের সামনে তোয়ালে খুলে ফেলেছিলেন!

অভিযোগটি করেছে অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের কয়েকটি সংবাদপত্র। তারা গত জানুয়ারি মাসে এ ব্যাপারে ধারাবাহিক প্রতিবেদন ছেপেছে। ওই প্রতিবেদনকে পুরোপুরি মিথ্যা দাবি করেছেন গেইলের আইনজীবী। বিষয়টি মানহানিকর দাবি করে নিউসাউথ ওয়েলসের আদালতে মামলা করেছেন তিনি।

বিষয়টি উড়িয়ে দিয়েছেন গেইলও। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার সুনাম নষ্ট করার জন্যই এমন অপচেষ্টা চলছে। এই মিথ্যা অভিযোগ থেকে আমি নিজেকে মুক্ত করবই। এটি খুবই বাজে অভিযোগ।’

অবশ্য গেইলের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। এর আগে গত বছর অস্ট্রেলিয়ার বিগব্যাশ টুর্নামেন্টে খেলতে গিয়ে সরাসরি সম্প্রচারিত টেলিভিশন সাক্ষাৎকারে এক নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। এর জন্য ১০ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছিল তাঁকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

আবারও গেইলের বিরুদ্ধে অপ্রীতিকর অভিযোগ

আপডেট সময় ০২:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭