ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের সহায়তায় কক্সবাজারে বিশ্বব্যাংক প্রতিনিধিদল

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা পরিস্থিতি সামলাতে বাংলাদেশে সহায়তার প্রয়োজনীয়তা যাচাইয়ে বাংলাদেশে এসেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এই প্রতিনিধি দল ১৪ দিনের সফরে গত শনিবার ঢাকায় এসেছে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বব্যাংকের টেকসই উন্নয়ন বিভাগের প্রোগ্রাম লিডার সঞ্জয় শ্রীবাস্তব।

প্রতিনিধি দলের সদস্যরা সরেজমিনে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের অবস্থা দেখতে এখন কক্সবাজারে রয়েছেন। পরিদর্শন শেষে ঢাকায় ফিরে তারা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও অর্থনেতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযমের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, পরিদর্শন ও আলোচনার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক প্রতিনিধি দলটি সহায়তা বিষয়ক একটি খসড়া তৈরি করবে। উভয়পক্ষের আলোচনায় সমঝোতা হলে বিশ্বব্যাংকের শরণার্থী তহবিল থেকে ৩০ কোটি ডলারের সহায়তা পাবে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের এ তহবিলে দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য ৬০ কোটি ডলার বরাদ্দ রয়েছে। তবে রোহিঙ্গাদের এখনও শরণার্থী ঘোষণা না করায় বাংলাদেশ এ সহায়তা পাবে কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বিশ্বব্যাংক শরণার্থীদের সহায়তা করার ঘোষণা দিয়েছে। ওই তহবিলের সহায়তা পাওয়ার অন্য যেসব সূচক রয়েছে তার প্রধান তিনটি বাংলাদেশ পূরণ করতে পেরেছে।

বিশ্বব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, কোনো দেশে শরণার্থীর সংখ্যা ন্যূনতম ২৫ হাজার বা দেশটির জনসংখ্যার দশমিক ১০ শতাংশ হলে ওই দেশ শরণার্থী তহবিলের সহায়তা পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের সহায়তায় কক্সবাজারে বিশ্বব্যাংক প্রতিনিধিদল

আপডেট সময় ০২:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭