ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিয়ালের দ্বিতীয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

সান্তিয়াগো বের্নাবেউয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লিগে প্রথম তিন ম্যাচ জয়শূন্য থাকার পর রোববার রাতের এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল জিনেদিন জিদানের দল।

আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্সেলো। অষ্টাদশ মিনিটে আসেনসিওর ক্রসে হেড করতে লাফিয়ে ওঠেন সের্হিও রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠা পর্তুগিজ ডিফেন্ডার পাউলো অলিভেইরা হেডে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।

রিয়ালের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও আসে প্রতিপক্ষের ভুলে। বাঁ থেকে ইসকোর ক্রসে আসেনসিওর নেওয়া হাফ ভলি গোলরক্ষক বরারবই ছিল; কিন্তু বল ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন সার্বিয়ান গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। মার্সেলো ৮২তম মিনিটে দারুণ এক গোল করলে বড় জয় পায় রিয়াল।

৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিয়ালের দ্বিতীয় জয়

আপডেট সময় ০৯:২৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭