ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে নয়, ডুব ছবির প্রিমিয়ার কলকাতায়

অাকাশ বিনোদন ডেস্ক:

কথা ছিল মুক্তির আগে ‘ডুব’ ছবির প্রিমিয়ার হবে বাংলাদেশের কোনো এক সিনেপ্লেক্সে। সেখানে আসবেন এর প্রযোজক ও অভিনেতা ইরফান খান। কিন্তু আজ (রোববার) দুপুরে নির্মাতা মোস্তফা সরায়ার ফারুকী জানালেন, বাংলাদেশে ডুবের প্রিমিয়ার হবে না। কলকাতায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

কারণ ব্যাখ্যা করে ফারুকী জানান, ‌‘ডুব ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত একটা ছবি। ছবির চারজন প্রধান অভিনয় শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। লোকেশন বাংলাদেশের।

শুটিং হয়েছে বাংলাদেশে, মহরত বাংলাদেশে। এখন আমাদের ভারতীয় প্রযোজক প্রশ্ন করেছেন, প্রিমিয়ারও যদি বাংলাদেশে করেন তাহলে আমরা কি পেলাম? তাদের এই বক্তব্য আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। যৌথ প্রযোজনার স্পিরিটকে শ্রদ্ধা জানাতে আমরা প্রযোজকরা তাই সিদ্ধান্ত নিয়েছি ছবির প্রিমিয়ার শো কোলকাতায় হবে, ২৬ তারিখ সন্ধ্যায়। প্রিমিয়ারে অংশ নেবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, মোস্তফা সরয়ার ফারুকী, এবং ছবির প্রযোজকগণ।’

বাংলাদেশ এবং ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি ও ফ্রান্সে ‘ডুব’ ছবিটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ‘ডুব’ প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান ফিল্মস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে নয়, ডুব ছবির প্রিমিয়ার কলকাতায়

আপডেট সময় ০১:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭