ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

ড্রেজার চালকের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে পড়ে শিশু নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালি উত্তোলন দেখতে গিয়ে ড্রেজার চালকের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে শিশু নিখোঁজ হয়েছে। রোববার উপজেলার দক্ষিণ টাঙ্গাব গ্রামের সৌদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান।

নিখোঁজ ওমর আলী (৭) ওই এলাকার মোহাম্মদ আলম মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ড্রেজার চালকসহ তিন শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে।

ওসি বলেন, ওমর অন্য শিশুদের সঙ্গে ড্রেজারে উঠে বালি উত্তোলন দেখতে যায়। এ সময় ড্রেজার চালকের তাড়া খেয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর এখনও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেজাউল করিম জানান, বিকাল ৫টায় টঙ্গী থেকে দুজন ডুবুরী এসে নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

ড্রেজার চালকের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে পড়ে শিশু নিখোঁজ

আপডেট সময় ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭