ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা ইস্যুতে ভারত গভীর উদ্বিগ্ন : সুষমা স্বরাজ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ব্যাপারে ভারত গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সুষমা স্বরাজ বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আমার আনান কমিশনের সুপারিশ বাস্তায়নের আহবান জানিয়েছি। এর আগে বেলা পৌনে দুইটার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন। জেসিসি বৈঠকে যোগ দিতে তাঁর ঢাকায় আসা।

সন্ধ্যা ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর সৌজন্যে সোনারগাঁও হোটেলে নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া রাত আটটায় সুষমা স্বরাজের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে বিজেপি ক্ষমতায় আসার এক মাস পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ঢাকায় এসেছিলেন। কংগ্রেস-আওয়ামী লীগ সম্পর্কের বিশেষ মাত্রা আর ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের কারণে তাঁর সেই সফরটি নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল বাংলাদেশের রাজনৈতিক মহলে। বিশেষ করে ২০০৯ সালের জানুয়ারি থেকে পরের পাঁচ বছর বাংলাদেশ-ভারত সম্পর্কের ‘বিশেষ মাত্রা’য় কোনো খাদ সৃষ্টি হবে কি না, তা নিয়ে সরকারি মহলে কিছুটা হলেও সংশয় ছিল। আর বিজেপি ক্ষমতায় আসায় উৎসাহিত হয়েছিল বিএনপি। তবে ঢাকা সফরের সময় সুষমা স্বরাজ বলে গেছেন, কংগ্রেস শাসনামলে দুই প্রতিবেশীর সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, সেটি ধরেই সম্পর্কটা এগিয়ে নেবে বিজেপি।

কাল সোমবার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। সেখানে ভারতের আর্থিক সহযোগিতায় ১৫টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে ভারত গভীর উদ্বিগ্ন : সুষমা স্বরাজ

আপডেট সময় ১০:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭