ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী ‘ইরান ভেনেজুয়েলা নয়’ টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

স্ত্রীকে ‘হত্যার’ পর ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে বদ্ধ ঘর থেকে দম্পতির লাশ পাওয়া গেছে; স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

রোববার বেলা ৩টার দিকে উপজেলার বারোমাইল গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান।

নিহতরা হলেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সনি ইসলাম (২৫) ও পুত্রবধূ নিপা খাতুন (২১)।

সনি মোবাইল ফোন মেরামতের কাজ করতেন। আগের স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর প্রায় এক বছর আগে নিপাকে বিয়ে করেন সনি। নিপা উপজেলার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি হিপজুর আলম বলেন, ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। নিপার লাশ ঘরের মেঝেতে আর তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সনির লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলছিল।

নিপার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে নিপাকে শ্বাসরোধে হত্যার পর ওই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সনি।

“তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

প্রতিবেশী আজগর আলী বলেন, সনির মায়ের সঙ্গে নিপার প্রায়ই ঝগড়া হত। শনিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হলে রাতেই সনির মা রাগ করে বাবার বাড়ি চলে যান।

“আর সকালে কৃষিকাজ করতে মাঠে চলে যান সনির বাবা শহিদুল। দুপুরে নিপার খালা বেড়াতে এসে প্রথমে তাদের লাশ দেখতে পান।”

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

স্ত্রীকে ‘হত্যার’ পর ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’

আপডেট সময় ১০:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭