ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সুষমা-খালেদা বৈঠক নিয়ে আওয়ামীলীগ নেতৃত্বের ক্ষোভ: হিন্দুস্তান টাইমস

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে রবিবার রাতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা। ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সুষমা স্বরাজের এই পরিকল্পনায় নাখোশ আওয়ামীলীগ নেতৃত্ব।

সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক রবিবার রাত আটটায় রাজধানী সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেছেন। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দীন আহমেদেরও উপস্থিত থাকবেন।

এই প্রেক্ষিতেই হিন্দুস্তান টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ আওয়ামীলীগ নেতা বলেন, আমরা বুঝতে পারছি না কেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। তিনি (খালেদা জিয়া) এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠেকের সময় ঠিক করেও বাতিল করেছেন। তিনি এমনকি এখন বিরোধী দলের নেত্রীও নন।

ওই আওয়ামী নেতা যোগ করেন, স্বরাজ বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারেন তবে দুটি দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংশ্লিষ্ট ফৌজদারি অপরাধে দোষী ঘোষিত খালেদা জিয়ার সঙ্গে নয়। রবিবার দুই দিনের বাংলাদেশ সফরে এসেছেন সুষমা স্বরাজ। প্রটোকল অনুযায়ী কোনো সফররত পররাষ্ট্র মন্ত্রী সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন।

২০১৪ সালের জুনে মোদী সরকার শপথ নেয়ার পরে বাংলাদেশ সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন সুষমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুষমা-খালেদা বৈঠক নিয়ে আওয়ামীলীগ নেতৃত্বের ক্ষোভ: হিন্দুস্তান টাইমস

আপডেট সময় ১০:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭