ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেমি ফাইনাল মনে নেই, ফাইনাল মনে আছে

আকাশ স্পোর্টস ডেস্ক:

মারাকানার ভূত তাড়া করছে কলকাতায়! অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আজ যুবভারতীতে জার্মানির মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলিয়ান যুবাদের প্রশ্ন শুনতে হচ্ছে ৭-১ গোলে হারের সেই দুঃস্মৃতি নিয়ে। বয়স কম হলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও দিল পরিণত উত্তর, ‘২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ওই হারটা মনে নেই। তবে অলিম্পিক ফাইনালে জার্মানিকে হারানোর স্মৃতি তরতাজা এখনো। ’

বুঝতেই পারছেন জার্মানিকে হারাতে তেতে পুরো ব্রাজিলিয়ান দল। নেইমার,
জেসাস, মার্সেলোরা ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন তরুণদের। তেমনি জার্মান জাতীয় দলের অনেক তারকা উদ্বুদ্ধ করছেন অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়দের। এবারের বিশ্বকাপে সাম্বার ঝড় তুলে চার ম্যাচে ব্রাজিল গোল করেছে ৯টি। নিজেদের জালে বল জড়িয়েছে একবার, সেটাও আত্মঘাতী। ব্রাজিল চার ম্যাচ জিতলেও জার্মানি গ্রুপ পর্বে রানার্স-আপ হয়েছে ইরানের কাছে ৪-০ গোলে হেরে। তবে শেষ ষোলোতে কলম্বিয়াকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা।

জার্মান ফরোয়ার্ড ইয়ান ফিয়েতে আর্প করেছে চার গোল।
১৭ বছর বয়সী আর্প হামবুর্গের সিনিয়র দলেও খেলে ফেলেছে এবারের মৌসুমে। ঘানাইন বংশোদ্ভূত উইঙ্গার জন ইয়েবোয়োর দিকে নজর বুন্দেসলিগার দলগুলোর। আর টুর্নামেন্টের শুরু থেকে গোলের মধ্যে ব্রাজিলিয়ান লিঙ্কন। চার ম্যাচে লক্ষ্যভেদ তিনবার। রাইট উইংয়ে পাউলিনিয়ো নজর কেড়েছে সবার। এই চার তরুণ আজ গড়তে পারে ম্যাচের ভাগ্য।

খেলার পাশাপাশি দিনে ঘণ্টা দুয়েক পড়াশোনাও করছে জার্মান তরুণরা। বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে তাদের বসতে হবে ক্লাস টুয়েলভের পরীক্ষায়। সেখানে পাস না করলে জার্মান ঘরোয়া লিগ বুন্দেসলিগাতেও খেলার ছাড়পত্র নেই। কারণ বুন্দেসলিগার দলগুলোর অ্যাকাডেমিতে পড়াশোনা বাধ্যতামূলক। তারা মনে করে অ্যাকাডেমিতে থাকলেই সব ছাত্র ফুটবলার হয়ে ক্যারিয়ার গড়তে পারবে না। তখন অন্য পেশায় যুক্ত হওয়ার জন্য পড়াশোনাটা দরকার। কখনো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিততে না পারা জার্মান এই তরুণরা পারবে কি তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের জয়রথ থামাতে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেমি ফাইনাল মনে নেই, ফাইনাল মনে আছে

আপডেট সময় ০১:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭