ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমারকে সাড়ে ৯ কোটি টাকা জরিমানা

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবল নেইমারকে বিরুদ্ধেকর ফাঁকি দেয়ার পর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ব্রাজিলের একটি আদালত তাকে ৩.৮ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (১.২ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি ৬০ লাখ।

নেইমারের সঙ্গে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র, মা নাদিন সান্তোস ছাড়াও আরো তিনটি প্রতিষ্ঠানের ওপর এ জরিমানা ধার্য করেছেন আদালত। মাঠের বাইরে নেইমারের বিষয়গুলো দেখাশুনা করেন তারা বাবা-মা। আর তাই তাদেরও এ জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বরে দায়ের করা এক মামলায় নেইমারের ৫ কোটি ৫৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন ব্রাজিলের আদালত। নেইমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে কর ফাঁকির।

দেশটির কর কর্তৃপক্ষের অভিযোগ, নেইমার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে আয়ের মূল তথ্য গোপন করেছেন। এতে তার যেখানে ২৭ দশমিক ৫ শতাংশ কর দেয়ার কথা ছিল, সেখানে মাত্র ১৫ থেকে ২৫ শতাংশ কর দিয়েছেন।

এরই ধারাবাহিকতাই এবার বড় অংকের জরিমানা গুনলেন নেইমার। আদালত পুরো ব্যাপারটিকে প্রতারণা হিসেবেই দেখছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েও এখনো পুরনো কর পরিশোধ না করার কারণে এই জরিমানা করেছে আদালত।

চলতি বছরের আগস্টে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পারি জমান নেইমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেতা বিজয়েন্দ্র

নেইমারকে সাড়ে ৯ কোটি টাকা জরিমানা

আপডেট সময় ০১:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭