ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ড. শিরীন শারমিন দেশে ফিরেছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্পিকার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আয়োজনে পার্লামেন্টারি নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

স্পিকার ১৬ অক্টোবর জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে “রোহিঙ্গা সঙ্কট ও বাংলাদেশের মানবিক সহায়তা” বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এদিনে শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের সাবেক মহাসচিব ও এ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট এর চেয়ারম্যান কফি আনানের সাথেও বৈঠক করেন।

এছাড়াও ১৭ অক্টোবর’২০১৭ স্পিকার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ ও ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক মিজ ফুমজিলে মোলামবো নগসুকার সাথে ফলপ্রসূ বৈঠক করেন। স্পিকারকে স্বাগত জানাতে শুক্রবার রাতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ড. শিরীন শারমিন দেশে ফিরেছেন

আপডেট সময় ০৭:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭