ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন।

নিজের সিদ্ধান্তের বিষয়ে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জানিয়েছেন যে, ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকায় মাদক নির্মূল ও জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে নিবিড়ভাবে কাজ করতে চান। তার এই ইচ্ছার প্রতি প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন এবং এলাকায় গিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন। ইশরাক জানান, প্রধানমন্ত্রী তাকে বলেছেন, ঠিক আছে যাও, এলাকা ঠিক করে এলাকায় কাজ করো। আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। এ সময় তার সঙ্গে ছিলেন শত শত নেতা–কর্মী।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনার জন্ম দেন ইশরাক হোসেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বট কী ও কীভাবে কাজ করে?

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

আপডেট সময় ০৩:২০:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬