ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মক্কায় দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে

মক্কায় অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকাস্থ সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে তলব করেছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠায় ঢাকা। মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কূটনৈতিক সূত্রের তথ্যমতে, সৌদি আরবে দণ্ড কার্যকর হওয়ার পুরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এবং বিস্তারিত ঘটনা জানতেই রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। পররাষ্ট্রের সংশ্লিষ্ট উইংয়ের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে শরিয়াহ আইনের আওতায় ‘তাআজির’ বা বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির বিধানে তাদের মৃত্যুদণ্ড দেয় আদালত। স্থানীয় কর্তৃপক্ষ গত বুধবার সেই দণ্ড কার্যকর করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শনিবার এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে সরকার বিস্তারিত জানতে চেয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের তথ্যমতে, ওই দুই বাংলাদেশি মসজিদে ব্যভিচারে লিপ্ত হওয়ার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। তবে গণমাধ্যমে খবর প্রকাশের আগ পর্যন্ত এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শামা ওবায়েদ আরও জানান, সৌদি পক্ষের কাছ থেকে ঘটনার সবিস্তার বিবরণ পাওয়ার পরই নিহত বাংলাদেশিদের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে।

আপলোডকারীর তথ্য

ইসরায়েলি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নীরবতায় দোদুল্যমান নেতানিয়াহু

মক্কায় দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে

আপডেট সময় ০৬:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬