ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী: প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করতে তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে সরকার। দেশের আর্থিক সামর্থ্য বিবেচনা করে আগামীতে এ ভাতা বৃদ্ধি করা হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ আশ্বাসের কথা জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই অবিচ্ছেদ্য অংশ এবং তাদের পাশে দাঁড়ানো সরকার ও সমাজ—উভয়েরই দায়িত্ব। তাদের মর্যাদা, অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে অতীতে যে ঘাটতিগুলো ছিল, তা পূরণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করতে চায়। প্রতিটি মানুষেরই সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে আত্মনির্ভরশীল হতে পারেন, সে লক্ষ্যে কাজ বাস্তবায়িত হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে সরকারি নানা দপ্তর ও আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ তৈরির কথা বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

এছাড়া সমাজকল্যাণমন্ত্রীকে এ নিয়ে দরকারি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে যোগাযোগের সমস্যা দূর করতে সাংকেতিক ভাষা জানা কর্মী নিয়োগের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিবন্ধী নারীদের জন্য আইনি সহায়তা জোরদারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। এর মাধ্যমে তাদের আইনি সহায়তা নিশ্চিতে অগ্রগতি হবে।

সুনির্দিষ্ট পদক্ষেপের অংশ হিসেবে সমাজকল্যাণ, আইন এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ইতিমধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা আইনি সহায়তা পাওয়ার পথ সুগম করবে। এছাড়া দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হবে। প্রতিবন্ধী কৃষক ও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

নগর জীবনে চলাচলের পথ সহজ করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের জন্য পিংক বাসসেবা আরও উপযোগী করা এবং ঢাকা ও বড় শহরগুলোতে প্রতিবন্ধীবান্ধব বাস চালুর বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রতিবন্ধীদের যাতায়াত সুবিধা রাখা বাধ্যবাধকতা করা হয়েছে; এ সুবিধা না থাকলে ভবনের নকশা অনুমোদন না দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে জাতীয় সংসদে তাদের জন্য আসন সংরক্ষণের প্রস্তাবটি সাংবিধানিক বিষয় হওয়ায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানান। বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার কথা অনুধাবন করে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের পরিচালনায় অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধী প্রতিনিধি ও সংগঠনের কর্মকর্তা বক্তব্য রাখেন এবং নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠান চলাকালে মো. মহসিন নামের এক প্রতিবন্ধী অ্যাথলেট প্রধানমন্ত্রীর জন্য ক্যাপ উপহার হিসেবে এনেছেন জানালে তারেক রহমান নিজে মঞ্চ থেকে নেমে তা গ্রহণ করেন এবং ওই অ্যাথলেটের দলকে বিদেশে প্রতিযোগিতায় অংশ নিতে সহায়তার প্রতিশ্রুতি দেন।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠান সমাপনী পর্বে প্রধানমন্ত্রী উপস্থিত সব বক্তার সঙ্গে যৌথ ছবিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

সৌদিতে হুতিদের ধারাবাহিক হামলা নিয়ে উদ্বেগ জানাল নিরাপত্তা পরিষদ

প্রধানমন্ত্রী: প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে

আপডেট সময় ১১:১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬