ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি ঘটেছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩০৬ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। একই সাথে গবেষণাগারে ৮৬ জনের দেহে নিশ্চিতভাবে রোগটি শনাক্ত করা হলেও, আক্রান্তদের মধ্যে নতুন করে কারও মৃত্যুর তথ্য নেই।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির হিসাব মতে, গত ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। মারা যাওয়া চার শিশু ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলার অধিবাসী।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে ২২ হাজার ৯২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

রোগ প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার রাখা হয়েছে। অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ইতোমধ্যে ১ কোটি ১৬ শতাংশের বেশি টিকা প্রদান সম্পন্ন করা হয়েছে। হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে টিকাদান কার্যক্রমও চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

আপডেট সময় ০২:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬