ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাতারে ১২ বছরে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

কাতারে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব তাদের পথচলার ১২তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে একটি বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর জোর দেন। একই সঙ্গে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সি এম হাসান। এছাড়া বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন এবং জিটিভির সিইও ইকবাল করিম নিশান এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন রিফাত মাওলা, ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম সুমনসহ অনেকে। অনুষ্ঠানের শেষভাগে ছিল সাংস্কৃতিক আয়োজন, যেখানে সঙ্গীত পরিবেশন করেন কাতারের জনপ্রিয় শিল্পী জেমস, তপু ও নয়ন। কেক কাটা, আলোচনা ও নৈশভোজের মধ্য দিয়ে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

কাতারে ১২ বছরে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

আপডেট সময় ০১:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬