ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

মিশরে সন্ত্রাসী হামলায় ১৬ পুলিশ নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরের পশ্চিমাঞ্চলীয় মরু এলাকা সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে পুলিস। এ সময় অন্তত ১৬ জন পুলিশ সদস্যকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। শুক্রবার রাতে রাজধানী কায়রোতে একাধিক হামলায় অভিযুক্ত হাসম গ্রুপের সদস্যদের খোঁজে একটি অ্যাপার্টমেন্টে অভিযানের সময় পুলিশ সদস্যদের উপর গুলি চালানো হয়।

দেশটির দু’টি নিরাপত্তা সংস্থা জানিয়েছে, পুলিশের কাছে গোপন খবর ছিল মরু এলাকায় সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালালে হামলাকারীরা বিস্ফোরক অস্ত্র ব্যবহার করে হামলায় চালায়। এসময় দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। ক্রস ফায়ারে নিহত হয়েছে কয়েকজন সন্ত্রাসীও।

প্রাথমিকভাবে ১৬ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করলেও এই সংখ্যা ৩০ বা তার বেশি হতে পারে বলে প্রচার করছে কনো কোনো সংবাদমাধ্যম।

Tag :
আপলোডকারীর তথ্য

দাম্মাম ও রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত

মিশরে সন্ত্রাসী হামলায় ১৬ পুলিশ নিহত

আপডেট সময় ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭