ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বরগুনায় বেড়িবাঁধ ভেঙে সাত গ্রাম প্লাবিত

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনাসহ আশপাশের এলাকায় আজ শুক্রবার দিনভর মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে।

জেলার প্রধান দুটি নদী পায়রা ও বিষখালীতে অস্বাভাবিক জোয়ারের কারণে একাধিক দুর্বল বেড়িবাঁধ ভেঙে জেলার সদর উপজেলার ডালভাঙ্গা, মোল্লার হোরা, কুমড়াখালী ও তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামসহ মোট সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।

উচু জোয়ারের চাপে প্লাবিত হয়েছে মূল শহর। এ সময় রাস্তাঘাটসহ তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চল। রিকশা ছাড়া চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়ে শহরবাসী।

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা মোস্তফা কামাল টিটু জানান, জোয়ারের চাপে তার ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের এক অংশ এবং বিকল্প বেড়িবাঁধ ভেঙে গোলবুনিয়া ও পোটকাখালী আশ্রয়ণের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ছয়-সাত শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, অস্বাভাবিক জোয়ারের কারণে তার ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক দরিদ্র পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বরগুনায় বেড়িবাঁধ ভেঙে সাত গ্রাম প্লাবিত

আপডেট সময় ১২:৫৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭