ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানি

অাকাশ জাতীয় ডেস্ক:

রানির দপ্তরের পক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সোমবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।

বিবৃতিতে বলা হয়, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইসিআর) পর্ষদ সদস্য এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাগুলোর একজন দূত হিসেবে রানি রানিয়া আল আবদুল্লাহ বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন, যাতে দুর্দশায় থাকা মানুষের জন্য জরুরি সহায়তার পরিমাণ দ্রুত বাড়ানো সম্ভব হয়।

রানি রানিয়া কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকা ঘুরে দেখবেন এবং মিয়ানমার থেকে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতার কথা শুনবেন। আইসিআর, ইউএনএইচসিআর, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রমও তিনি পরিদর্শন করবেন। কক্সবাজার সফর শেষে এক বিবৃতিতে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করবেন জর্ডানের রানি।

গত অগাস্টের শেষ দিকে মিয়ানমারে নতুন করে সেনা অভিযান শুরুর পর পৌনে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের একটি বড় অংশ নারী ও শিশু। রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সেখানে যেতে দিচ্ছে না মিয়ানমার সরকার। এমনকি সেখানে আইসিআরসি ছাড়া অন্য কোনো সংস্থাকে ত্রাণ দিতেও বাধা দেওয়া হচ্ছে।

এর মাশুল গুণতে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে। বিপুল সংখ্যক মানুষের জন্য খাবার, পানি, আশ্রয় আর ন্যূনতম চাহিদাগুলো মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে জাতিসংঘ হুঁশিয়ার করে এলেও সহায়তা সংস্থাগুলো এ পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা পেয়েছে প্রয়োজনের তুলনায় সামান্যই।

এই প্রেক্ষাপটে রোহিঙ্গাদের সহায়তার আর্থিক তহবিল সংগ্রহের জন্য আগামী ২৩ অক্টোবর জেনেভায় একটি সম্মেলন হবে, সেখানে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানি

আপডেট সময় ১০:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭