ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

আকাশ স্পোর্টস ডেস্ক:

চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা দেখানোর সুযোগ খুব বেশি পাননি তিনি। চোটের কারণে সীমিত সময় মাঠে থাকার পর এবার সমালোচনার মুখে পড়েছেন ৩৪ বছর বয়সি এই তারকা। তবে নীরব থাকেননি নেইমার, ইনস্টাগ্রামে কড়া বার্তা দিয়ে জবাব দিয়েছেন সমালোচকদের।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নেইমার লেখেন, ‘আমি শুধু আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি কি অনুশীলন করতে পারি, নাকি আপনারা এভাবেই আমাকে বিরক্ত করতে থাকবেন? আপনারা নিজেদের কাজ নিয়ে থাকেন না কেন?’

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। এর প্রভাব পড়েছে তার মাঠের পারফরম্যান্সেও। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্রাজিলের হয়ে প্রত্যাশামতো বেশি সময় খেলতে পারেননি তিনি। সীমিত সুযোগ পেলেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এ আক্রমণভাগের তারকা।

বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নেইমার। সেলেসাওদের সাবেক তারকা রোনালদো নাজারিও বলেছেন, অবসর নিয়ে এখনই সিদ্ধান্ত না নিতে।

জাতীয় দলকে নিয়ে দোলাচল থাকলেও ক্লাবের ফুটবরের ব্যস্ততা শুরু হচ্ছে নেইমারের। যে কারণে নিজের ফিটনেস ও পারফরম্যান্স উন্নত করতে অনুশীলনে মনোযোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার।

ব্রাজিলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন নেইমার। তবে চোটের কারণে সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছেন তিনি। অনুশীলনে মনোযোগ দিয়ে আবারও মাঠে নিজের সেরা রূপে ফিরতে চান এই তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

আপডেট সময় ০৬:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬