ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলে হতাশাজনক পারফরম্যান্স এবং শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার স্থলাভিষিক্ত হয়ে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ।

দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত জানিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে। বিরতির পর আমি এখন নতুন করে শক্তি অর্জিত ও অনুপ্রাণিত বোধ করছি।’

ক্লাব ফুটবলে দারুণ সব সাফল্যের পর আন্তর্জাতিক ফুটবলে এটিই হতে যাচ্ছে ক্লপের প্রথম জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা। ইংলিশ ক্লাব লিভারপুলে ৯ বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়ের পূর্বে তিনি জার্মানির ক্লাব মাইনৎস ও বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্বে ছিলেন।

ক্লপের অধীনেই লিভারপুল ২০১৯-২০ মৌসুমে তাদের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে। এর আগের মৌসুমে তিনি ক্লাবটিকে ১৪ বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি এনে দিয়েছিলেন। এছাড়া তার অধীনে ২০২২ সালে এফএ কাপ এবং দুইবার লিগ কাপ জেতে অলরেডরা।

২০২৩-২৪ মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার পর থেকে ক্লপ কোনো দলের কোচের দায়িত্বে ছিলেন না। ২০২৪ সালের অক্টোবরে তিনি রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে নিযুক্ত হন এবং পরের বছরের জানুয়ারিতে কাজ শুরু করেন।

অ্যানফিল্ড ছাড়ার পর থেকেই বিভিন্ন দলের কোচ হওয়ার গুঞ্জনে তার নাম জড়িয়েছে। গত মার্চে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার জড়ানো গুঞ্জন নাকচ করে দিয়ে তিনি ডাগআউটে ফেরার পথ খোলা রেখে বলেছিলেন, ‘কোচ হিসেবে আমার কাজ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।’

লিভারপুলে ক্লপের দীর্ঘদিনের সঙ্গী পেপ লেইন্ডার্স এই নতুন কোচিং প্যানেলে সহকারী হিসেবে যোগ দিচ্ছেন। নতুন কোচিং প্যানেলের অধীনে জার্মানি তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৪ সেপ্টেম্বর, নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেশনস লিগের লড়াইয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ

আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬