ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

২৩ অক্টোবর ঢাকা আসছেন সুষমা স্বরাজ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামি ২৩ অক্টোবর সুষমা স্বরাজ যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশে আসছেন। সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পারিক সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করবে ভারত-বাংলাদেশ যৌথ কমিশন। ২৩ অক্টোবর সকালে ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন সুষমা।

২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফর করেন। চলতি বছরের এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ কমিশনে সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতের কোনো শীর্ষ মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। এর আগে আসেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সুষমার সফর এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে। ফলে তার সফরে রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে।

বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনা হবে। সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৩ অক্টোবর ঢাকা আসছেন সুষমা স্বরাজ

আপডেট সময় ০৫:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭