ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পেছনে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাদের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার পাঁচটি চা বাগানের শিক্ষার্থী ও অসচ্ছল চা শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখাই সরকারের অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত পাঁচ মাসে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, আতাউল মোস্তফা সোহেল এবং মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহি উদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

আপডেট সময় ০৪:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬