ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাকিল মিয়া উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধর্মপুর এলাকার জোবেদা পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর একজন পালিয়ে যায়।

অভিযানকালে সাকিলের কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, মাদক কারবারির কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তিনি যে দলেরই হোন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। ঘটনার পরপরই তাকে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসনের মাধ্যমে বিষয়টি জানার পরই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাকিলকে বহিষ্কার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, সাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬