ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্যরি’ বলে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন স্কালোনি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০১৮ সালে যখন আর্জেন্টিনার দায়িত্ব নেন, তখন দলটি ছিল আত্মবিশ্বাসহীন ও দীর্ঘ শিরোপা-খরায় জর্জরিত। সেই দলকেই কয়েক বছরের ব্যবধানে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিতে পরিণত করেন লিওনেল স্কালোনি। তার হাত ধরেই আসে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে অনিশ্চয়তার কথা জানালেন আর্জেন্টাইন এই কোচ।

সংবাদ সম্মেলনে এক আর্জেন্টাইন সাংবাদিক তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে স্কালোনি বলেন, ‘আমার কিছু সময়ের প্রয়োজন। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বিরতি দরকার। এই দলটি অসাধারণ। খেলোয়াড়দের সঙ্গে যে সম্পর্ক ও বোঝাপড়া তৈরি হয়েছে, এমন একটি দল হয়তো আর কোনোদিন পাব না।’

আবেগাপ্লুত স্কালোনি বলেন, ‘আমি লিওর (মেসি) সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তবে ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলব। আমার মাথায় একটি পরিকল্পনা আছে, কিন্তু সত্যি বলতে এখন আমাকে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি না, এরপর এত বড় সাফল্য আর অর্জন করতে পারব কি না। হয়তো আমার কিছুটা বিরতি প্রয়োজন, নতুন করে ভাবার সময় দরকার।’

স্কালোনির ভাষায়, ‘আমি, আমার কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এই দলের দায়িত্ব পালন করা আমাদের সবার জন্য স্বপ্নপূরণের মতো ছিল। এমন একটি সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

কথা বলতে গিয়ে কয়েকবার থেমে যান তিনি। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে উপস্থিত সাংবাদিকদের কাছে ‘স্যরি’ বলে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। স্কালোনি বেরিয়ে যাওয়ার সময় আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে সম্মান জানান।

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদও শেষের পথে। ফলে তার মন্তব্যের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে শুরু হয়েছে নতুন আলোচনা। তিনি কি সত্যিই দায়িত্ব ছাড়বেন, নাকি কিছুদিন বিরতি নিয়ে আবারও ফিরবেন। এ প্রশ্নের উত্তর এখনও অজানা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্যরি’ বলে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন স্কালোনি

আপডেট সময় ০১:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬