ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ফাইনালে আর্জেন্টিনার পাশে ইসরায়েল

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ফাইনালে তার সমর্থন থাকবে লিওনেল মেসিদের পক্ষেই।

রবিবার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।

ফাইনালের আগে দখলদার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ নেতানিয়াহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি তুলে দেন।

বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনানো হয়। সেখানে মিলেই বলেন, নেতানিয়াহু সবসময় আর্জেন্টিনার পাশে থাকেন এবং তার সমর্থনে তিনি আনন্দিত।

এর জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের মিলেই তার বন্ধু। আর্জেন্টিনার প্রতি ইসরায়েলের সমর্থন অব্যাহত থাকবে এবং বিশ্বকাপ ফাইনালেও তিনি আর্জেন্টিনার পক্ষেই থাকবেন।

তিনি আরও বলেন, তার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ মানুষও ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন করবেন। বক্তব্যের শেষে তিনি স্প্যানিশ ভাষায় বলেন, “ভামোস আর্জেন্টিনা।”

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবল উন্মাদনার পাশাপাশি এই সমর্থনের ঘোষণাকে ঘিরেও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন রুটে ফ্লাইট চালুর ভাবনায় শ্রীলঙ্কান এয়ারলাইনস

ফাইনালে আর্জেন্টিনার পাশে ইসরায়েল

আপডেট সময় ০৪:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬