ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন বলেছেন, তারেক রহমান একটি পরিচ্ছন্ন, আধুনিক ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে চান। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন ভূরঘাটা পৌর বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ‘আপনারা এমনভাবে এই টার্মিনাল রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয়। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সচেতনতার বিকল্প নেই।’

এমপি বলেন, ভূরঘাটা ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। দীর্ঘদিন ধরে এখানে নির্ধারিত কোনো বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হতো। এতে প্রায়ই যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ত।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২০১৮ সালের মে মাসে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১ একর ৩০ শতাংশ জমির ওপর নির্মিত টার্মিনালটির কাজ ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হলেও নানা কারণে দীর্ঘদিন এটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হয়নি। অবশেষে প্রায় সাড়ে ছয় বছর পর টার্মিনালটি উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন

আপডেট সময় ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬