ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক

‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক পা দূরে ছিল বিশ্বকাপের ফাইনাল। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই সব হিসাব পাল্টে দেয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়নরা। এমন হৃদয়ভাঙা পরাজয়ের পর হতাশা লুকাতে পারেননি ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।

ম্যাচশেষে বার্ন বলেন, ‘সত্যিই ভীষণ ভেঙে পড়েছি। এ ম্যাচের স্মৃতি আমাদের অনেক দিন তাড়িয়ে বেড়াবে।’

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল থ্রি লায়ন্স। ৮২ মিনিটে রিস জেমসের বদলি হিসেবে মাঠে নামেন বার্ন। তখনো ইংল্যান্ডের সমর্থকরা ফাইনালের স্বপ্নে বিভোর।

কিন্তু ম্যাচের শেষ কয়েক মিনিটে বদলে যায় সবকিছু। আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে আবারও মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেস হেডে জালের দেখা পেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

বার্নের মতে, ম্যাচের বেশির ভাগ সময় পরিকল্পনা অনুযায়ী খেললেও শেষ দিকে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিল ইংল্যান্ড। সেটাই কাল হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, ‘আমরা আমাদের ম্যাচ পরিকল্পনা বেশ ভালোভাবেই বাস্তবায়ন করেছিলাম। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা খুব রক্ষণাত্মক ও নিষ্ক্রিয় হয়ে পড়ি। প্রতিপক্ষকে অনেক বেশি ক্রস করার সুযোগ দিয়েছি। এত উচ্চমানের একটি দলের বিপক্ষে এমন সুযোগ দিলে তার মূল্য দিতেই হয়।’

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে খেলেছে। এক সেমিফাইনালে স্পেন ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’

আপডেট সময় ১২:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬