ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শীঘ্রই যুব কাউন্সিল গঠন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

অতিশীঘ্রই একটি ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে, যেখানে তরুণদের স্কিল ডেভেলপমেন্ট ও সৃজনশীল ভাবনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আসন্ন সংশোধিত যুবনীতির প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সবার মতামত নিয়ে একটি বাস্তবধর্মী ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। যুবকদের আস্থা অর্জন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৪ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আজ ঢাকার ইস্কাটনে বিয়াম (BIAM) ফাউন্ডেশন মিলনায়তনে ‘জাতীয় যুবনীতি ২০১৭’ সংশোধনের লক্ষ্যে এক জাতীয় ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশের সহায়তায় এবং জাতীয় পরামর্শক ও ভিএসও (VSO) বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হয়। এ কর্মশালার মাধ্যমে নীতি সংশোধনের জন্য আনুষ্ঠানিক পরামর্শ, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং অংশীজনদের সম্পৃক্তকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং তার বক্তব্যে বলেন, তরুণরা ইতোমধ্যে ব্যবসা, উদ্ভাবন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। নতুন নীতিতে দেশের প্রতিটি অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। একটি যুগোপযোগী নীতি প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অনুবিভাগের যুগ্নসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

শীঘ্রই যুব কাউন্সিল গঠন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬