ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তাদের মুখে এক, অন্তরে আরেক। তাদের ভিন্ন রূপ দেখতে পাচ্ছে জনগণ।

তিনি বলেন, এখনও জুলাই সনদ বাস্তবায়ন সংসদে সমাধান করার সুযোগ রয়েছে। অন্যথায় রাজপথে নামারও হুঁশিয়ারি দেন গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ১১ দলীয় জোটের উদ্যোগে ফেনী শহরের একটি কনভেনশন হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি।

তিনি বলেন, মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, সে কথা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার ভুলে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে সর্বমন্ত্রী উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, একজন যদি সব বিষয়ে কথা বলেন তাহলে অন্য মন্ত্রণালয় আর মন্ত্রীর কাজ কী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী না এখন সর্বমন্ত্রী।

জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতা আচরণ করছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদ না মেনে এবং গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনও সুযোগ আছে, পার্লামেন্টে আলোচনা করে এ সংকট দূর করুন। অন্যথায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তুলে ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি নিরূপণের চেয়ে মোকাবেলার পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানান। দুর্যোগ মোকাবেলায় শুধু সরকারি দল নয়, বিরোধীদলসহ সব রাজনৈতিক দল ও অংশীজনদের সমন্বয়ে কমিটি গঠনের আহ্বান জানান ফুয়াদ। তিস্তা ব্যারাজ নির্মাণে দেশের প্রতিটি মানুষ প্রয়োজনে রক্ত বিক্রি করে টাকা দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

ফুয়াদ বলেন, এ সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা ছিল, তারা সে আকাঙ্ক্ষার সঙ্গে বারবার বেইমানি করছে। তারা গণরায় নিয়ে কোনো কথা বলছে না। তারা নিজেদের ৩১ দফাও লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ।

জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লিয়াকত আলী ভূঁঞা, এসএম কামাল উদ্দীন ও ঢাকা মহানগর উত্তর সহ-সেক্রেটারি ফখরুদ্দীন মানিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার

আপডেট সময় ১১:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬