ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ ব্যাংক হিসাবে ৭৬০ কোটি রুপি, আতঙ্কে থানায় গৃহবধূ

আকাশ নিউজ ডেস্ক: 

ভারতের পশ্চিমবঙ্গের দুটি জেলায় দুই গৃহবধূর ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক অঙ্কের টাকা দেখানোর ঘটনা ঘটেছে। এক নারীর হিসাবে দেখা যায় প্রায় ৭৬০ কোটি রুপি, আরেকজনের হিসাবে দেখা যায় প্রায় ৭৪০ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রথম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামে। সেখানকার বাসিন্দা সেরিফা খাতুন সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় অর্থ তুলতে গিয়ে তার হিসাবে ৭,৫৯৬,৯৫১,৯৫১ দশমিক ১৬ রুপি (প্রায় ৭৫৯ কোটি ৬৯ লাখ রুপি) দেখতে পান।

পরিবার সূত্রে জানা যায়, তামিলনাড়ুতে কর্মরত তার দেওর সেরিফা খাতুনের হিসাবে ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়েই অস্বাভাবিক এই ব্যালেন্স দেখতে পান তিনি।

সেরিফা খাতুন বলেন, তাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। পরিবারের সদস্যরা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। হঠাৎ হিসাবে এত বিপুল অর্থ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও লালগোলা থানায় জানান।

এ ঘটনার কারণ জানতে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একই দিনে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সরকারি প্রকল্পের টাকা জমা হয়েছে কি না, তা জানতে ব্যাংকে গিয়ে হিসাবের বিবরণী নেন স্বপ্না বর্মন। সেখানে তার হিসাবে প্রায় ৭৪০ কোটি রুপি দেখানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং পুনরায় হিসাব যাচাই করার পরামর্শ দেয়। পরে আবার ব্যালেন্স পরীক্ষা করলে দেখা যায়, হিসাবে ৭৪০ কোটি রুপি নয়, আগের মতোই রয়েছে মাত্র ২০২ রুপি।

স্থানীয় প্রশাসন ও ব্যাংক সূত্রের প্রাথমিক ধারণা, দুটি ঘটনাই প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শনের ফল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হঠাৎ ব্যাংক হিসাবে ৭৬০ কোটি রুপি, আতঙ্কে থানায় গৃহবধূ

আপডেট সময় ১০:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬