ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দের অর্থে কোনো ধরনের দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না। এ খাতে বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে তাঁরা নজর রাখবেন।

আজ রোববার দুপুরে আনোয়ারার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, উপকূলীয় এলাকার কয়েক’শ পরিবার এখনও পানিবন্দী রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণের কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এ প্রকল্পে বরাদ্দের বিপুল অর্থ লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, চলতি বাজেটেও বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের একটি টাকাও যাতে দুর্নীতির মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে তাঁরা সতর্ক থাকবেন। একই সঙ্গে বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে বরাদ্দের অর্থ সুষ্ঠুভাবে ব্যয়ের উদ্যোগ নেওয়া হবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, দলীয় সক্ষমতা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে এনসিপি। ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬