ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর মো. সবুজ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত মো. সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে মরদেহটি স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমি ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের মরদেহটি উদ্ধার করি।

উদ্ধারের সময় পরনে একটি ধূসর রঙের গেঞ্জি এবং নেভী ব্লু কালারের হাফ প্যান্ট ছিল। এছাড়াও নিহতের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে নিহতের স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সকালে তাঁর মৃত্যুর খবর পেয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সবুজ এলাকায় মাঝেমধ্যে বিভিন্ন অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং এলাকার বিভিন্ন নামকরা চোর ও অপরাধী চক্রের সঙ্গে তার ওঠাবসা ছিল। অভ্যন্তরীণ কোনো কোন্দল বা চুরির ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা করছে এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬