ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার ব্যাপক আন্দোলন, আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে। তাই সরকারকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হতে পারে। এসব মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করছে। তাই পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হতে পারে। এ কারণে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রিজভী বলেন, রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা আগের মতোই পাশে থাকবেন। কেউ যেন উসকানি দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, অতীতের দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবেও বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। এবারও একইভাবে রথযাত্রায় সহযোগিতা করা হবে, যাতে কোনো পক্ষ এই উৎসবকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে।

রিজভীর ভাষ্য, দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য নৃগোষ্ঠীর মানুষ বুঝতে পেরেছেন, অতীতে কারা বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে। জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না।

তিনি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকেও একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নদী পুনরুদ্ধারে খাল খননের মতো উদ্যোগও নেওয়া হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য ও কার্যকর বাস্তবায়ন না হলে সরকারের ভালো উদ্যোগও ব্যাহত হতে পারে।

স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী

আপডেট সময় ০৪:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬