ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসায় মার্কিন সিনেটররা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে নির্যাতন ও নীপিড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন মার্কিন সিনেটররা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ৯ মার্কিন সিনেটর এই প্রশংসা করেন। তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সিনেটররা বলেন, বার্মা (যুক্তরাষ্ট্র মিয়ানমারকে বার্মা বলে) থেকে পালিয়ে আসা ৫ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দিয়ে আপনি মহত্ত্বের পরিচয় দিয়েছেন। তাদের আশ্রয় এবং নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয় পদক্ষেপ। গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিও সমর্থন জানান সিনেটররা।

তারা বলেন, বার্মায় সহিংসতা দূর করা এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আমরাও দাবি জানাচ্ছি। সিনেটররা রাখাইনে দ্রুত জাতিসংঘ গঠিত তদন্ত কমিটিকে প্রবেশের অনুমতি দিতে বার্মার প্রতি আহবান জানান। এতে সেখানে মানবাধিকার লংঘন এবং লিঙ্গ ভিত্তিক যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রমাণ পাওয়া যাবে।

তারা বলেন, আমরা জানি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশ এদের আশ্রয় দিয়ে বিশ্বের অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সহায়তার জন্যও বাংলাদেশের প্রশংসা করেন সিনেটররা। চিঠিতে স্বাক্ষর করেছেন সিনেটর বেঞ্জামিন এল. কার্ডিন, কোরি গার্ডনার, রিচার্ড জে. ডারবিন, মার্কো রুবিও, জ্যঁ শাহীন, জেফ মার্কলি, টিম কেইন, ক্রিস্টোফার এ. কুনস এবং কোরি এ. বুকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসায় মার্কিন সিনেটররা

আপডেট সময় ১০:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭