ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেফারির প্রতিটি সিদ্ধান্তই নিখুঁত ছিল, আমরা সন্তুষ্ট: মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। মিশরের কোচ ও খেলোয়াড়দের পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ নাকচ করে তিনি বলেছেন, ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো ছিল প্রায় নিখুঁত।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘সত্যি বলতে, রেফারিং ছিল দুর্দান্ত। প্রতিটি সিদ্ধান্তই প্রায় নিখুঁত ছিল। আপনারা বলুন তো, রেফারির কোন সিদ্ধান্তটি ভুল ছিল? আমরা রেফারিংয়ে অত্যন্ত সন্তুষ্ট।’

শেষ ষোলোর ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে এগিয়ে গিয়েছিল মিশর। এমনকি ভিএআরে বাতিল না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

তবে দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

মিশরের বাতিল হওয়া গোল প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন মেসি। তিনি বলেন, ‘এখানে বিতর্কের কিছু দেখি না। বল জালে যাওয়ার আগেই আমাদের গোলরক্ষককে পরিষ্কারভাবে ফাউল করা হয়েছিল। এমন জটিল সিদ্ধান্ত সঠিকভাবে নিতে ভিএআরের প্রয়োজন হয়, আর আমার মনে হয় রেফারিরা সেটিই করেছেন।’

ম্যাচের পর মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এমনকি তারা ম্যাচ পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন।

দুই গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনে নেতৃত্ব দেন মেসি। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে শিরোপা ধরে রাখার মিশন অব্যাহত রেখেছে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেফারির প্রতিটি সিদ্ধান্তই নিখুঁত ছিল, আমরা সন্তুষ্ট: মেসি

আপডেট সময় ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬