ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চায়না মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

শ্রমিকদের হাতে থাকা ব্যানারে ‌‘ন্যায্য বেতন দিতে হবে’ এবং ‘কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে’ এমন দাবিও দেখা যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

মানিকগঞ্জে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেট সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬