ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু ২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ ডুবে থাকা রেললাইন ৫ ফুট উঁচু করা হবে : রেল প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক সমর্থন চায় বাংলাদেশ ‘নির্বাচন পর্যবেক্ষণে নেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেফতার: এমপি খোকন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেফতার আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ ও সেগুলোর রক্ষণাবেক্ষণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচিতে স্যাটেলাইট, জিআইএস, রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তি এবং জাতীয় ট্রি ডাটাবেজ ব্যবহার করে প্রতিটি গাছের অবস্থান ও টিকে থাকার হার পর্যবেক্ষণ করা হবে।

একইসঙ্গে এ কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান (গ্রিন জব) সৃষ্টি এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন।

এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

তিনি বলেন, রাজধানীতে মাসব্যাপী বৃক্ষমেলার পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে ১৫ দিন, ৫৬টি জেলা সদরে সাত দিন এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। ঢাকার জাতীয় বৃক্ষমেলায় থাকবে ১২০টি স্টল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরে বন অধিদপ্তর দেশের বৃক্ষহীন এলাকা, সড়ক, খাল, বাঁধ ও উপকূলীয় অঞ্চলে ১ কোটি ৫০ লাখ দেশীয় প্রজাতির চারা রোপণ করছে। একইসঙ্গে জবরদখল মুক্ত করা ৪ হাজার ৮০০ হেক্টর বনভূমিতে নতুন বনায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ৮৩ লাখ ৩২ হাজার চারা রোপণ করা হয়েছে, যা চলতি বছরের লক্ষ্যমাত্রার প্রায় ১৭ শতাংশ।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বনায়ন কার্যক্রমকে ‘স্মার্ট ফরেস্ট্রি’ ধারণার আওতায় আনা হচ্ছে। রোপণ করা গাছের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং দুর্গম চরাঞ্চল, উপকূল ও বনাঞ্চলে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হবে।

পরিবেশ দূষণ রোধে সরকারের অভিযান তুলে ধরে তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় ২৩ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ১১২টি অবৈধ কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া গত চার মাসে পরিবেশ দূষণবিরোধী ২২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৮৬টি মামলা করা হয়েছে। এসব অভিযানে ৪ কোটি ৩১ লাখ টাকার বেশি জরিমানা আদায়, ৭৩টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া এবং ৪৯টি অবৈধ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মন্ত্রী জানান, গত চার মাসে ৫৮১ একরের বেশি দখল হওয়া বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। সুন্দরবনসংলগ্ন এলাকায় মানুষ ও বন্য প্রাণীর সংঘাত কমাতে ৩৪ কিলোমিটার পরিবেশবান্ধব রশির বেষ্টনী নির্মাণ করা হয়েছে। একই সময়ে বন্য প্রাণী পাচার ও অবৈধ বেচাকেনার বিরুদ্ধে ৩৫টি অভিযান চালিয়ে ৫৫৭টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমাতে চারটি মনিটরিং টিম কাজ করছে। পাশাপাশি ইউনিসেফের সহযোগিতায় ২০২৬-২০৩৫ মেয়াদের ‘লিড-ফ্রি বাংলাদেশ’ কৌশলপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারীদের দায়িত্ব নির্ধারণ করে নতুন নির্দেশিকাও প্রণয়নের কাজ চলছে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। প্রত্যেকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিলে এই আন্দোলন সফল হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের

২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ

আপডেট সময় ০৩:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬