ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলস্তম্ভ, সকলের সাথে বন্ধুত্ব’

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলস্তম্ভ- সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বুধবার রাজধানী একটি হোটেলে সেমিনার অন অ্যাডভান্সড কেমিক্যাল সেইফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট শীর্ষক দুই দিনের একটি আর্ন্তজাতিক সেমিনার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বমানবতা ও বিশ্বশান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশের কাতারে থেকে শান্তির অগ্রদূত হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে।

এছাড়া রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এর সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপিসিডাব্লিউ ডেপুটি ডিরেক্টর জেনারেল হামিদ আলী রাও। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডাব্লিউসি) এর চেয়ারম্যান লে. জেনারেল মাহফুজুর রহমান। সেমিনারে সদস্য দেশগুলো থেকে ১৭ জন এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০ জনসহ মোট ৩৭ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলস্তম্ভ, সকলের সাথে বন্ধুত্ব’

আপডেট সময় ০৮:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭