ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারি কর্মকর্তাদের যারা ফ্যাসিস্ট শাসনের সহযোগী ছিলেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ মঙ্গলবার সংসদে তিনি বলেন, প্রশাসনের যারা প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলছে।

আজ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল ইসলামের প্রশ্নে এ জবাব দেন প্রতিমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। তিনি জানান, সরকারি চাকরিতে নারী কর্মকর্তা-কর্মচারীর হার ২৯ শতাংশ।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মরত রয়েছে। ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য রয়েছে।

প্রতিমন্ত্রী সংসদে তথ্য দেন, ৬৯টি সচিব পদমর্যাদার পদের ৬৭ জন, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন, যুগ্ম সচিবের এক হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের দুই হাজার ২৪৫টি পদের বিপরীতে দুই হাজার ৯৪০ জন কর্মরত রয়েছেন।

সংরক্ষিত আসনের জামায়াতের এমপি সাবিকুন্নাহারের প্রশ্নে আব্দুল বারী বলেন, বিসিএসে নিয়োগের সময় ক্রমান্বয়ে কমে আসছে। ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ২ বছর ২ মাস ৯ দিনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ৪৪তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তির ৩ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল। ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তির একবছরের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলামের প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে বিভিন্ন ক্যাডারে আট হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬