ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসরের কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

শেষ বত্রিশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়টি উৎসর্গ করেছিলেন ফিলিস্তিনিদের উদ্দেশ্যে। ম্যাচ শেষে বুক চিতিয়ে হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকাও। এবার শেষ ষোলোর মঞ্চে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন ও বিস্ফোরক বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান।

সোমবার ম্যাচ পূর্ববর্তী অফিশিয়াল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে রণকৌশল নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। ফুটবলীয় আলোচনার বৃত্ত ভেঙে টানা চার মিনিটেরও বেশি সময় ধরে তিনি ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্ভোগ ও মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। তার বক্তব্য শেষ হতেই উপস্থিত দেশী-বিদেশী সাংবাদিকরা করতালির মাধ্যমে এই সাহসী অবস্থানকে সমর্থন জানান।

ইসরায়েলের হামলায় গাজায় চলমান মানবিক সংকটের তীব্র নিন্দা জানিয়ে হোসাম হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য কষ্ট অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন। কোনো সাধারণ প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে!’

অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানোর পর কেন ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপনে মেতেছিলেন, এমন প্রশ্নের জবাবে মিসর কোচ বলেন, ‘এটি কোনো রাজনৈতিক স্টান্ট ছিল না, এটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রতিক্রিয়া। আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে বিশ্ব দরবারে আমার বার্তা একটাই। ফিফা যেমন মাঠের ভেতর পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মাঠের বাইরেও ফিলিস্তিনি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে সম্মান করা হোক।’

হোসাম হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য কষ্ট অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন। কোনো সাধারণ প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে!’

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিসর। এই ম্যাচ জিতলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে পা রাখবে আফ্রিকার দেশটি। প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন হলেও মাঠের লড়াইয়ের আগে আর্জেন্টিনা কিংবা লিওনেল মেসিকে বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না বলে হুঙ্কার দিয়েছেন হোসাম হাসান।

নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি যে আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না। আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও শেষ নেই। আমরা এখানে কোনো ‘আন্ডারডগ’ হিসেবে আসিনি। আমরা ৭ হাজার বছরেরও বেশি পুরোনো একটি সমৃদ্ধ সভ্যতার প্রতিনিধিত্ব করছি। আজ মাঠে মিশর, সমগ্র আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের মুখে হাসি ফোটাতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসরের কোচ

আপডেট সময় ০১:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬