ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে শুরু অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

অাকাশ জাতীয় ডেস্ক:

যুবলীগের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে সিলেটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে আটকা পড়েছেন বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা। সিলেট থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যাচ্ছে না, আসছে না বাইরের গাড়ি। বুধবার সকাল ৬টায় তারা এ ধর্মঘট ডেকেছেন।

পরিবহন শ্রমিকরা কদমতলী বাস টার্মিনাল, টুকের বাজার, টিলাগড়, হুমায়ুন রশিদ চত্বর, চণ্ডীপুল ও তেতলি এলাকায় পিকেটিং করছে। দূরপাল্লার বাস চলাচল না করায় ট্রেনের ওপর চাপ পড়েছে। যাত্রীরা রেলস্টেশনে গিয়ে ভিড় করলেও টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু পর্যাপ্ত টিকেট না থাকায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।

শ্রমিকনেতা ফলিক বলেন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরে যুবলীগের কিছু কর্মী অতর্কিতে পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট ডেকেছে। হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।

অন্যদিকে যুবলীগের সভাপতি শামীম আহমদ বলেন, “বাস টার্মিনাল ইজারার দখল বুঝে নিতে আমরা সেখানে গিয়েছিলাম। এ সময় শ্রমিকরা অতর্কিত হামলা চালায়।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে শুরু অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট সময় ১২:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭